ঢাকা,
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কমলনগর
  5. কলাম
  6. কৃষি সংবাদ
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গ্রামীণ সাংবাদিকতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. তারুণ্য
  14. ফিচার
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন, সম্পাদক ফজলু

নিজেস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির মো. সুমন হাওলাদার সভাপতি এবং কুষ্টিয়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাবরক্ষক মো. ফজলুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পাবনা জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. শাহীন আলম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের অধস্তন আদালতে কর্মরত প্রায় ১৬ হাজার কর্মচারীর প্রতিনিধিত্ব করে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন ভোটগ্রহণ পরিচালনা করে। সারাদেশের জেলা আদালতগুলোর ৬০৯ জন ভোটারের মধ্যে ৫১৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে শুক্রবার রাতেই ফলাফল ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি সুমন হাওলাদার বলেন, ‘এই জয় কর্মচারীদের ঐক্যের জয়।’ দায়িত্ব নেওয়ার পর বেতন বৈষম্য দূরীকরণ, ব্লক পদ বিলুপ্ত করে পদোন্নতির সুযোগ সৃষ্টি ও বিচার বিভাগীয় ভাতা বাস্তবায়নে সরকারের সঙ্গে কার্যকর আলোচনা করাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।