ঢাকা,
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কমলনগর
  5. কলাম
  6. কৃষি সংবাদ
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গ্রামীণ সাংবাদিকতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. তারুণ্য
  14. ফিচার
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

রাস্তার পাশে ৩৫ কেজি গাঁজা ফেলে পালাল পাচারকারীরা

নিজেস্ব প্রতিবেদক
অক্টোবর ১১, ২০২৬ ৮:০০ পূর্বাহ্ণ
Link Copied!

​

পশ্চিমবঙ্গ প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের দোবিলা এলাকা থেকে ৩৫ কেজি ৯২০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের তল্লাশি অভিযান বুঝতে পেরে পাচারকারীরা গাঁজার প্যাকেট রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।

ঘটনার পর সীমান্ত এলাকায় মাদক পাচার চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে বিএসএফ ও পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফের ১০২ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা গোপন সূত্রে দোবিলা সীমান্ত এলাকা দিয়ে গাঁজা পাচারের খবর পান। ওই তথ্যের ভিত্তিতে তারা উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরের দোবিলা সীমান্ত এলাকায় নজরদারি বাড়ান এবং তল্লাশি অভিযান শুরু করেন।

 

বিএসএফের তল্লাশি অভিযান টের পেয়ে পাচারকারীরা গাঁজার প্যাকেটগুলো রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করেন বিএসএফের সদস্যরা।

উদ্ধার হওয়া ৩৫ কেজি ৯২০ গ্রাম গাঁজা স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

গাঁজাগুলো কোথা থেকে আনা হয়েছিল, পাচারের সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কোনো আন্তর্জাতিক মাদক পাচার চক্রের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন বিএসএফের ১০২ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।