ঢাকা,
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কমলনগর
  5. কলাম
  6. কৃষি সংবাদ
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গ্রামীণ সাংবাদিকতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. তারুণ্য
  14. ফিচার
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

রেলওয়ের লেকে মিলল নারীর ভাসমান মরদেহ

নিজেস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৮:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ​ কুষ্টিয়ার ভেড়ামারায় রেলওয়ের মালিকাধীন লেক থেকে আনুমানিক ৫০ থেকে ৬০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর পচাগলা ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্রায় আধা কিলোমিটার দীর্ঘ রেলওয়ের লেকে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ভেড়ামারা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

স্থানীয় বাসিন্দা এনামুল হক জানান, পানিতে ভেসে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। এলাকাটিতে ওই নারীকে আগে কখনো দেখা যায়নি। কয়েক দিন পানিতে নিমজ্জিত থাকায় মরদেহের অধিকাংশ স্থান পচে ও গলে গেছে বলে ধারণা করছে পুলিশ।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান  জানান, খবর পেয়ে রেলওয়ের লেক থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি এবং পার্শ্ববর্তী থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।