ঢাকা,
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কমলনগর
  5. কলাম
  6. কৃষি সংবাদ
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গ্রামীণ সাংবাদিকতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. তারুণ্য
  14. ফিচার
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

রাশেদ খাঁন • চাকরির ভেরিফিকেশনে ছাত্রলীগ সম্পৃক্ততার তথ্য পাওয়াদের অধিকাংশই শিবির

নিজেস্ব প্রতিবেদক
অক্টোবর ১১, ২০২৬ ৮:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ​

চাকরির ভেরিফিকেশনে ছাত্রলীগ সম্পৃক্ততার তথ্য পাওয়াদের অধিকাংশই শিবির বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।

স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, ‘আমরা যে সময় আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মিছিল করেছি, ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম সে সময় ছাত্রলীগের হয়ে আমাদের বিরুদ্ধে মিছিল করেছে! শিবির তকমা দিয়ে আবরার ফাহাদকে হত্যা করা হলো, কিন্তু একজন শিবির নেতা সেই প্রোগ্রামে অংশগ্রহণ পর্যন্ত করেনি।’
তিনি লেখেন, ‘অথচ এরা নাকি গণভবন দখলের সব নকশা রেডি করে ফেলেছিলো। ২০২৪ সালে পুনরায় কোটা সংস্কার আন্দোলন শুরু না হলে এবং শেখ হাসিনার হত্যার প্রতিবাদে জনগণ রাস্তায় না নামলে এরা ছাত্রলীগের বড় বড় পদ বাগিয়ে নিতে রেডি ছিলো! কিন্তু এখন এই কথা এখন আর স্বীকার যাবে না!’

চাকরির নিয়োগের যাচাইপ্রক্রিয়া প্রসঙ্গে রাশেদ খাঁন লেখেন, ‘বিশেষ করে চাকরির ভেরিফিকেশনে নিষিদ্ধ ছাত্রলীগ সম্পৃক্ততার তথ্য যাদের বিরুদ্ধে উঠে আসছে, এরা অধিকাংশই শিবির। এজন্য কে শিবির এবং কে ছাত্রলীগ সেই পার্থক্য খুঁজে বের করতে প্রশাসনকে বেশ বেগ পেতে হচ্ছে। কারণ কেউ শিবির (ছাত্রলীগ) হলে তাকে ভেরিফিকেশন থেকে বাদ দিলে যেমন ঝামেলা, আবার প্রকৃত নিষিদ্ধ ছাত্রলীগের কেউ চাকরিতে ঢুকে পড়লে জনগণ আবার সেটি মানবে না।’

‘আবার পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে গেলেও তার বিষয়ে নানা জায়গা থেকে তদবির আসছে যে, সে তো কায়দা করে বেঁচে থাকার জন্য ছাত্রলীগে ঢুকেছিলো, সে প্রকৃতপক্ষে আমাদের লোক মানে শিবির! কি একটা মসিবত!’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।