ঢাকা,
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কমলনগর
  5. কলাম
  6. কৃষি সংবাদ
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গ্রামীণ সাংবাদিকতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. তারুণ্য
  14. ফিচার
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

এক সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার অদম্য জীবনের গল্প।

নিজেস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ​ সঠিক প্রশিক্ষণ, অদম্য ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাসের জোড়ে একজন নারী কীভাবে নিজের ভাগ্যের চাকা নিজ হাতে ঘোরাতে পারেন—তারই জ্বলন্ত উদাহরণ জান্নাতুন নাহার। নিজের মেধা ও পরিশ্রমে মাথা উঁচু করে দাঁড়ানোর যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তাকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ করে দেয়,এ্যাসেট প্রোজেক্ট বাপা (ASSET Project-BAPA)
​বরিশাল কৃষি বাংলা এগ্রো লিমিটেড থেকে বেকারি & পেস্টি প্রোডাকশন (লেভেল -৩) বিষয়ে নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। অর্জিত দক্ষতা ও কারিগরি জ্ঞানকে পুঁজি করে নিজের ঘরকেই তিনি বানিয়ে তোলেন এক সম্ভাবনাময় কর্মক্ষেত্র। একাগ্রতা আর মেধার সমন্বয়ে শুরু হয় তাঁর বেকিং যাত্রা। পরিচ্ছন্ন কাজ ও গুণগত মানের কারণে খুব অল্প সময়েই সফলতা তাঁর দরজায় কড়া নাড়ে। বর্তমানে নিজ বাড়িতে বসেই বেকিং-এর কাজ করে তিনি প্রতি মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করছেন।
​নিজের এই সাফল্যযাত্রায় উচ্ছ্বসিত জান্নাতুন নাহার বলেন,এ্যাসেট প্রোজেক্ট (ASSET Project)-এর বেকিং প্রশিক্ষণ আমার জীবনকে একটি নতুন মোড়ে নিয়ে এসেছে। আজ আমি নিজের ঘরে বসেই সম্মানের সাথে উপার্জন করছি। তবে এখানেই আমার পথচলা শেষ নয়, ভবিষ্যতে এই কাজকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে চাই। একজন দক্ষ প্রশিক্ষক (Trainer) হয়ে অন্য নারীদের হাতের কাজ শিখিয়ে তাদের স্বাবলম্বী করাই এখন আমার মূল স্বপ্ন।”
​জান্নাতুন নাহারের এই সাফল্য প্রমাণ করে—নারীর হাতের কাজ যখন দক্ষতায় রূপ নেয়, তখন তা শুধু একটি পরিবারকেই নয়, পুরো সমাজকেই আলোকিত করে।
​​ভবিষ্যৎ লক্ষ্য ব্যবসাকে বড় পরিসরে বিস্তৃত করা এবং প্রশিক্ষক হিসেবে অন্য নারীদের কর্মসংস্থান তৈরি করা।
​

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।