ঢাকা,
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কমলনগর
  5. কলাম
  6. কৃষি সংবাদ
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গ্রামীণ সাংবাদিকতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. তারুণ্য
  14. ফিচার
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

নিজেস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

বামে সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা এবং ডানে সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন

 

শেরপুর  প্রতিবেদকঃশেরপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। রবিবার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে মো. আতাহারুল ইসলাম আতা সভাপতি এবং মো. শওকত হোসেন সাধারণ সম্পাদক হয়েছেন। মবিনুজ্জামান মিল্টনকে সিনিয়র সহসভাপতি, আসাদুজ্জামান মানিককে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং হাশেম আহমেদ সিদ্দিকীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন নতুন কমিটির অনুমোদন দিয়েছেন।

এতে আরও বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে শেরপুর জেলা যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।