ঢাকা,
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কমলনগর
  5. কলাম
  6. কৃষি সংবাদ
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গ্রামীণ সাংবাদিকতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. তারুণ্য
  14. ফিচার
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

ফেনীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৮:০২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ​ ফেনীর পরশুরাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকার বনশ্রীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে খিলগাঁও থানা পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পুলিশ তাকে আদালতে পাঠায়।

জানা গেছে, এম শফিকুল হোসেন মহিম ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের ধনিকুণ্ডা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর বনশ্রীর একটি বাসায় ভাড়া থাকতেন।

তিনি ফেনীর পরশুরাম উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। এছাড়াও কার্যক্রম নিষিদ্ধ পরশুরাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদের সাবেক সদস্য।

শফিকুল হোসেন মহিমের স্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় রাতে ডাক্তার দেখানোর জন্য ওই ভাড়া বাসা থেকে বাইরে গেলে কয়েকজন তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।’

মামলার তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক (এস আই) মো. আতিকুর রহমান কালবেলাকে বলেন, সোমবার (২১ সেপ্টেম্বর) একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।