নিজস্ব প্রতিবেদকঃ
চাকরির ভেরিফিকেশনে ছাত্রলীগ সম্পৃক্ততার তথ্য পাওয়াদের অধিকাংশই শিবির বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।
চাকরির নিয়োগের যাচাইপ্রক্রিয়া প্রসঙ্গে রাশেদ খাঁন লেখেন, ‘বিশেষ করে চাকরির ভেরিফিকেশনে নিষিদ্ধ ছাত্রলীগ সম্পৃক্ততার তথ্য যাদের বিরুদ্ধে উঠে আসছে, এরা অধিকাংশই শিবির। এজন্য কে শিবির এবং কে ছাত্রলীগ সেই পার্থক্য খুঁজে বের করতে প্রশাসনকে বেশ বেগ পেতে হচ্ছে। কারণ কেউ শিবির (ছাত্রলীগ) হলে তাকে ভেরিফিকেশন থেকে বাদ দিলে যেমন ঝামেলা, আবার প্রকৃত নিষিদ্ধ ছাত্রলীগের কেউ চাকরিতে ঢুকে পড়লে জনগণ আবার সেটি মানবে না।’
‘আবার পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে গেলেও তার বিষয়ে নানা জায়গা থেকে তদবির আসছে যে, সে তো কায়দা করে বেঁচে থাকার জন্য ছাত্রলীগে ঢুকেছিলো, সে প্রকৃতপক্ষে আমাদের লোক মানে শিবির! কি একটা মসিবত!’

